• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবিতে বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
রাবিতে বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত
রাবিতে বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনবাপী ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিষয়ে এক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ইনোভেশন, এপ্লিকেশন এন্ড ফিউচার ট্রেন্ডস ইন এনিমেল হেলথ এন্ড প্রোডাকশন (Innovation, Application and Future Trends in Animal Health and Production)। শনিবার সকাল ৯টার দিকে জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর লুৎফর রহমান, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মোইজুর রহমান।

Advertisements

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা ও সম্মেলন সাংগঠনিক কমিটির আহ্বায়ক প্রফেসর কে এম মোজাফফর হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আলিমুল ইসলাম ও সম্মেলনের বৈজ্ঞানিক কমিটির আহ্বায়ক প্রফেসর শাহ্ আব্দুর রউফ বক্তব্য দেন। এছাড়া ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর সৈয়দ সারওয়ার জাহান স্বাগত বক্তব্য ও একই বিভাগের প্রফেসর জালাল উদ্দীন সরদার ধন্যবাদ জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ৬টি অ্যাকাডেমিক সেশনে ১৫০টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়। এই সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ের প্রায় ২৫০ জন বৈজ্ঞানিক, গবেষক, শিক্ষক ও পেশাজীবী অংশ নেন।


আরো খবর