• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

গোদাগাড়ীতে পাঁচ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে সরমংলা ইকোপার্কের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাহিদা বেগম (৪৫) গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের নসিদানপুর গ্রামের মৃত মোন্তাজ গায়ের মেয়ে।

Advertisements

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সরমংলা ইকোপার্কের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। একটি দল সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহিদাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, তার কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পলিথিনে মোড়ানো পাঁচটি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় এক কেজি করে মোট পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। গোদাগাড়ী মডেল থানার (তদন্ত) ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, আটক শাহিদার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর