• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চারঘাট সীমান্তে মোটরসাইকেলসহ ফেনসিডিল জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
চারঘাট সীমান্তে মোটরসাইকেলসহ ফেনসিডিল জব্দ
চারঘাট সীমান্তে মোটরসাইকেলসহ ফেনসিডিল জব্দ

চারঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ছয় বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, শুক্রবার রাত পৈানে ৩ টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর ইউসুফপুর বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর পাঁকা রাস্তার মোড় এলাকায় অবস্থান নেয়। টহল দলটি সামনে থেকে আসা একটি মোটরসাইকেলকে থামানোর নির্দেশ দিলে চালক মোটরসাইকেল ফেলে ঝোপঝাড়ের ভিতর পালিয়ে যায়।

Advertisements

পরে মোটরসাইকেলটি তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক মোটরসাইকেলটি Wzuang 125cc মডেলের বলে জানায় বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।


আরো খবর