• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিচারকের ছেলে হত্য আসামী লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
বিচারকের ছেলে হত্য আসামী লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে
বিচারকের ছেলে হত্য আসামী লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহী মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহমানের ছেলে হত্যা মামলার আসামী লিমন মিয়ার আরো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন-৫ আদালতের বিরচক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী মেট্রোপলিটন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আলী আশরাফ মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারকের ছেলে হত্য মামলার আসামী লিমন মিয়াকে ৫ দিনের পুলিশি রিমান্ডে শেষে রাজশাহী মেট্রোপলিটন আদালত-৫ এ হাজির করা হয়।

Advertisements

এরপর রাজপাড়া থানা পুলিশ পুনরায় ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ০৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৩ নভেম্বর দুপুরে রাজশাহীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করেন লিমন মিয়া। এসময় তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করেন এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে (৪৪) গুরুতর আহত করেন। পুলিশ দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিচারক বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের কারেন। সেই মামলায় আজ আবারো আসামী লিমন মিয়াকে রিমান্ড দেয় আদালত।


আরো খবর