• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে বিএসটিআই’র অভিযানে এক প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
নগরীতে বিএসটিআই’র অভিযানে এক প্রতিষ্ঠানকে জরিমানা
নগরীতে বিএসটিআই’র অভিযানে এক প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে বিএসটিআই অনুমোদন ছাড়া সরিষার তেল বাজারজাত ও পণ্যের মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করার দায়ে নিউ খান ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ।

Advertisements

এসময় বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএসটিআই সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মানসনদ গ্রহণ না করেই ‘সরিষার তেল’ বাজারজাত করছিল। পাশাপাশি তারা অন্য প্রতিষ্ঠানের মোড়ক নকল করে ‘বিস্কুট’ এবং অস্বাস্থ্যকর পরিবেশে ‘চানাচুর’ উৎপাদন ও বিক্রি করছিল। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিএসটিআই রাজশাহী বিভাগ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আরো খবর