চারঘাট সীমান্তে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও বাইসাইকেল আটক
রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে ৫৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২ টার দিকে দিকে ইউসুফপুর বিওপি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত হতে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চারঘাট উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় তারা মালিকবিহীন অবস্থায় উল্লিখিত ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার করে। আটককৃত মাদকদ্রব্য ও বাইসাইকেল চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।