• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজপাড়া সীমান্তে ভারতীয় ঔষধ ও প্রসাধনী আটক

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
রাজপাড়া সীমান্তে ভারতীয় ঔষধ ও প্রসাধনী আটক
রাজপাড়া সীমান্তে ভারতীয় ঔষধ ও প্রসাধনী আটক

রাজশাহী সীমান্তে ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও প্রসাধনী সামগ্রী আটক করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ মাজারদিয়া বিওপির একটি নিয়মিত টহল দল রাজপাড়া থানার আইবাধ এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালিত হয়।

Advertisements

অভিযানকালে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৯৭৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ এবং ১৭ পিস বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত ঔষধ ও প্রসাধনী সামগ্রী রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


আরো খবর