রাজশাহীর বাঘায় একই রাতে তালা ভেঙ্গে একটি ব্যবসাপ্রতিষ্ঠান একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন মালিকরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা দাবিয়াতলা গ্রামে রানা এন্টারপ্রাইজ (পাট ও আম ব্যবসায়ী এর গোডাউন) ব্যবসাপ্রতিষ্ঠানে ও বাউসা ভেড়ালীপাড়া গ্রামে আকবর আলী বাড়িতে দুই চুরি ঘটনা ঘটেছে বলে জানা যায়।
গত তিন মাসে বাউসা ইউনিয়নে বাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায় ১০টি এই চুরির ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। একের পর চুরির ঘটনা ঘটলেও চুরি সাথে জড়িতদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি চুরি সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। রানা এন্টারপ্রাইজের স্বত্বধিকারী সোহেল রানা বলেন, শনিবার সকালে শ্রমিকের এসে দেখেন গোডাউনের ও অফিসের তালা ভাঙা। খবর পেয়ে আমরা আইসা দেখি যে তালা ভাঙা। গোডাউনের ভিতরে রাখা ১ লক্ষ ৫০ হাজার টাকা দামের একটি বড় ভুডভুড়ি ও নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে গেছে।
তিনি বলেন, গতকাল রাতে পাওনাদারদের টাকা দিয়ে রাত ১২ টার দিকে ট্রাকে আম বোঝায় করে বন্ধ করার পূর্বে ক্যাশবাক্সে নগদ প্রায় ৫০ টাকা রেখেছিলাম। সেই টাকা সকালে আইসা পাইছি না। এছাড়াও একই রাতে বাউসা ভেড়ালীপাড়া গ্রামে আকবরের বাড়িতে কেউ না থাকায় টয়লেটের ছাদ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে তালা ভেঙে ঘরে প্রবেশ করে বাড়ির শোকেস ওয়ারডোপ কাপড়সহ জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়।
আকবর আলী পরিবার নিয়ে ঢাকায় ছেলের বাসায় গিয়েছিলেন। শনিবার দুপুরে বাড়ি আসেন। বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে চুরির সাথে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।