• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে নাগরিক পার্টির রাজনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
রাজশাহীতে নাগরিক পার্টির রাজনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে নাগরিক পার্টির রাজনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির রাজনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার বিকেল পৌনে ৪টায় কাটাখালী বেলঘরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisements

সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানিম, জেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, শামীমা সুলতানা মায়া এবং যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য হযরত আনাস প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা স্থানীয়দের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান এবং নির্বাচনে জয়ী হয়ে সেসব সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, অতীতে জনগণ শুধু প্রতীক দেখে ভোট দিত। এবার তারা বিকল্প শক্তি হিসেবে নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেছে। তাই জনগণের ভোটে বিজয়ী হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে চায় এই দল। বক্তারা বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার কর্তৃক পরিচালিত বিভিন্ন অপকর্ম ও অপরাজনীতির কথাও তুলে ধরেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে।


আরো খবর