রাজশাহী বেলপুকুর থেকে পরিবহণে যাত্রী বেশে অভিনব কায়দায় গাঁজা পরিবহন কালে সুপারভাইজারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড়ের রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা ইয়াছিন আলী (২২), তিনি সদর দক্ষিণ থানার সুবর্ণপুর এলাকার আঃ সাত্তার ছেলে, আরিফ হোসেন (৪২),তিনি কুমিল্লা জেলা কোতয়ালী থানার অসততোলা এলাকার মাসুদ মিয়ার ছেলে, মোঃ কাফি (২২), তিনি রাজশাহীর চারঘাট থানার বালাদিয়ার এলাকার মৃত হামিদুল ইসলমের ছেলে। র্যাব-৫ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, চট্টগ্রাম হতে চাঁপাইনবাবগঞ্জ গামী যাত্রীবাহী পরিবহণে অবৈধ মাদকসহ কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহীর দিকে আসছে। পরবর্তীতে র্যাবের টহল দল রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে ০১ টি চেয়ার কোচ বাস (যাহার রেজিঃ নং-রাজ মেট্রো-ব-০১৬৩)) তল্লাশী করে ২ জন যাত্রী ও মাদক পরিবহণ কাজে সহায়তাকারী উক্ত বাসের সুপারভাইজার সহ সর্বমোট ৩ জনকে গ্রেফতার করে। উক্ত বাস তল্লাশী করে উক্ত আসামীদের দখলে থাকা ১ টি ব্যাকপ্যাক তল্লাশী করে ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
ধৃত আসামীগন আন্তঃজেলার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে চট্টগ্রামের সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে গাঁজা সংগ্রহ করত: অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করছিল। তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে বাস ও ট্রেনে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। উক্ত আসামীদের বিরুদ্ধে নগরীর বেলপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।