• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাকসু নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে শিবিরের বিক্ষোভ

রাবি প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
রাকসু নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে শিবিরের বিক্ষোভ
রাকসু নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে শিবিরের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংস্কার ও রাকসু নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে মিলিত হোন।

Advertisements

এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, নিজের জীবন দিয়ে হলেও শিক্ষার্থীদের প্রাণের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করবো। গত ৩১ বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, কেউ আমাদের কথা রাখেনি। আমাদের কথা রাখা হলে জুলাই বিপ্লবের পর আওয়ামী প্রশাসনকে সরিয়ে যে নতুন প্রশাসন এসেছে তারা ছাত্রদের বন্ধু হয়ে আমাদের দাবীগুলো বাস্তবায়ন করতেন। আপনারা আওয়ামী লীগের মতো কথা দেওয়ার সংস্কৃতি বন্ধ করুন।

শিবির সভাপতি আরো বলেন, রাকসু নির্বাচন সেই প্রথমদিকে হওয়ার কথা। কিন্তু ৫ আগস্ট চলছে আসছে, প্রায় ১ বছর হতে চললো এখনো কোনো অগ্ৰগতি নেই। গত ৩১ বছরে যেমন রাকসু নির্বাচন হয়নি, এবছরও একটা অপশক্তি কাজ করছে। যাদেরকে আমরা চিনি।

এসময় শাখা ছাত্রশিবির সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, বিগত আওয়ামী প্রশাসনের সাথে বর্তমান প্রশাসনের কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। দায়িত্বগ্রহণ করার এক বছর হতে চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। হলের ডাইনিং, লাইব্রেরি সংস্কার, মেডিকেল সেন্টার সংস্কার, শিক্ষার্থীদের প্রাণের দাবি রাকসু নির্বাচনের দিনতারিখ এখনো প্রকাশিত হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরামর্শ দিয়ে সহায়তা করছি। তারা যদি আমাদের দাবিগুলো মেনে কাজ না করে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। এসময় মিছিলে শিবিরের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের প্রায় সাত শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরো খবর