• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীর কাঁকনহাটে মোবাইল কোর্ট: পাঁচ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে অর্থদণ্ড

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
গোদাগাড়ীর কাঁকনহাটে মোবাইল কোর্ট: পাঁচ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে অর্থদণ্ড
গোদাগাড়ীর কাঁকনহাটে মোবাইল কোর্ট: পাঁচ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে অর্থদণ্ড

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল।

Advertisements

অভিযানকালে কাঁকনহাট বাজার এলাকার বেশ কয়েকটি হোটেল, মিষ্টির দোকান ও খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়মের প্রমাণ মেলে। মোবাইল কোর্টে দণ্ডিত ব্যক্তিদের নাম ও দণ্ডের পরিমাণ নিম্নরূপ:আব্দুল্লাহ মিষ্টান্ন ভান্ডার, প্রোঃ মোঃ লিটন (৩৮), সাং- ঘিয়াপুকুর – ৫,০০০ টাকা,আব্দুল্লাহ হোটেল, প্রোঃ মোঃ দুখু মিয়া (৬০), সাং- সুরসুনিপাড়া – ৫,০০০ টাকা ,মাসুদ হোটেল, প্রোঃ মোঃ ইমতিয়াজ (৩৫), সাং- কাঁকনহাট – ৫,০০০ টাকা,সোহাগ হোটেল, প্রোঃ মোঃ সোহাগ (৩২), সাং- দরগাপাড়া – ২,০০০ টাকা,মোসাঃ ফাউজিয়া বেগম (৪৫), সাং- কাঁকনহাট – ৫০০ টাকা অভিযান শেষে সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয় এবং সতর্ক করে দেওয়া হয় যে পরবর্তীতে অনিয়ম পেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, ফয়সাল আহমেদ জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। ভোক্তাদের অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিতভাবে মাঠে কাজ করছে।


আরো খবর