• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা
রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা

রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তারাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে অর্থ সহায়তা দিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলোন (বাপা) রাজশাহীর নেতারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর নিউ মার্কেট এলাকায় পরিদর্শন করেন তারা। পরে তাদের হাতে অর্থিক সহায়তা তুলে দেন।
এর আগে গত ১৫ মার্চ শনিবার মধ্যরাতে নগরীর ষষ্ঠীতলা এলাকার নিউমার্কেটের পেছনের কাঁচাবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫টি দোকান পুড়ে যাতে। এই আগুনে মালামাল পুড়ে ক্ষতির কারণে দোকানীরা পথে বসে যান। তাদের এই খবর পেয়ে সহায়তায় নিয়ে আসেন বাপা ও রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা।
এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, আমরা দেখেছি ঈদের আগে এই দোকানীদের ঘর পুড়ে গেছে। এতে তারা পথে বসে গেছে। তাদের কিছুই নেই। অনেকেই আবার বস্তা পেতে বিক্রি শুরু করেছে। তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদের ভালো লাগছে। আমরা আশা করবো রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, অনান্য সংগঠন, প্রতিষ্ঠান কিংবা বিত্তবানেরা এগিয়ে আসবে। যাতে করে তাদের এই দুঃসময়টা কাটিয়ে উঠতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, উপদেষ্টা হাসান মিল্লাত, কাজী শাহেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলোন (বাপার) কেন্দ্রীয় নির্বাহী সদস্য অফজাল হোসেন, উপদেষ্ঠা প্রকৌশলী মাহমুদ হাসান, সাখাওয়াত হোসেন, রাজশাহী ফটো জর্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা প্রমুখ।
এসময় তারা ১২টি দোকানীর পক্ষে অর্থিক সহায়তা গ্রহণ করেন ব্যবসায়ী আলহাজ্জ তাজুল ইসলাম বাচ্চু। রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপা নেতারা তার হাতে অর্থিক সহায়তা তুলে দেন।

Advertisements


আরো খবর