• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে পদ্মার পানি বাড়ছে

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

রাজশাহীতে গত কয়েকদিন আগেও পানি কমতে থাকলেও শেষ ২৪ ঘণ্টায় বাড়তে শুরু করেছে পদ্মা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় নদীতে পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। তবে এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি।

Advertisements

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৭ আগস্ট পদ্মা নদীর পানির লেভেল ছিল ১৬ দশমিক ৫৪ সেন্টিমিটার। পর দিন ১৮ আগস্ট থেকে পানি কমতে থাকে। ১৮ আগস্ট পানির লেভেল ছিল ১৬ দশমিক ৫২ সেন্টিমিটার। ১৯ আগস্ট সেই লেভেল কমে দাঁড়ায় ১৬ দশমিক ৪৫ সেন্টিমিটারে। ২০ আগস্ট ছিল ১৬ দশমিক ৩৭ সেন্টিমিটার। ২১ আগস্ট ছিল ১৬ দশমিক ২৭ সেন্টিমিটার। ২২ আগস্ট ছিল ১৬ দশমিক ১৯ সেন্টিমিটার।

তবে শুক্রবার থেকে পদ্মা নদীতে পানি বাড়তে থাকে। শুক্রবার বিকেল ৩ টায় পদ্মা নদীর পানির লেভেল বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৩ সেন্টিমিটার। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। যা বিপদসীমার ২ দশমিক ২১ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এ অঞ্চলের অন্যান্য নদীগুলোরও পানি কমছে গত কয়েকদিন ধরে। উজানে অর্থৎ পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টি না হলে পদ্মায় পানি বাড়ার সম্ভাবনা নেই। তবে আশঙ্কা রয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরেরও পদ্মায় পানি বাড়ে।

রাজশাহী অঞ্চলে পদ্মার পানির বিপদসীমা ধরা হয় ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার। ২০১৩ সালে একবার বিপদসীমা অতিক্রম করেছিল। এরপর আর পদ্মার পানি বিপদসীমায় ঠেকে নি। তবে গতকাল থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত ফারাক্কা বাঁধ খোলা হয়নি বলেও উল্লেখ করেন এ কর্মকর্তা।


আরো খবর