• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

রাজশাহীতে ময়লার স্তূপে পাওয়া পরিত্যক্ত ককটেল নিয়ে খেলা করার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisements

সোমবার (১২ আগস্ট) দুপুরে নগরীর টিকাপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ(৭) ও একই এলাকার মো. শাহিনের ছেলে সাবা (৮)।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়া জানান, দুপুরে ময়লার স্তূপে ওই দুই শিশু খেলা করছিল। এসময় তারা পরিত্যক্ত ১০-১২টি ককটেল পায়। এগুলোকে তারা বল ভেবে খেলা শুরু করলে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তারা আহত হয়। খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনী এসে শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে থেকে ৮-১০টি তাজা ককটেল উদ্ধার করেন।

রামেক হাসপাতালের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস বলেন, আহত দুই শিশুর শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে। এটি কোনো বিস্ফোরণের ক্ষত। তবে সেটি কীসের বিস্ফোরণ তা নিশ্চিত হওয়া যায়নি।


আরো খবর