• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে মাঠে নেমেছে সেনাবাহিনী

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। শনিবার সকালে নগরীর বুলনপুর, কোর্ট এলাকায় অভিযান চালান তারা। এসময় তারা লুটের প্রায় ৩০ শতাংশ মালামাল উদ্ধার করেছে।

Advertisements

শনিবার বুলনপুর এলাকায় গিয়ে দেখা যায়, মাইক নিয়ে প্রতিটি গলিতে গলিতে ছাত্ররা আহ্বান জানান। তারা বলেন লুট হওয়া মালামাল ফেরত দেয়ার জন্য। তাদের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই মালামাল ফেরত দিয়েছেন। এ পর্যন্ত ৩০ ভাগ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। একজন ম্যাজিস্ট্রেট সেগুলো তালিকাভুক্ত করছেন। পরে উদ্ধার হওয়া মালামাল বিভিন্ন প্রতিষ্ঠানে আর অস্ত্র মহানগর পুলিশের কাছে ফেরত দেয়া হবে।

এবিষয়ে মেজর মোবাশ্বির হোসেন খান বলেন, আমরা রেড ক্রিসেন্টসহ সহযোগী সংগঠন নিয়ে মাঠে নেমেছি। আমরা লুটপাট করা মালামাল উদ্ধারে মাঠে নেমেছি। আমরা কিছু মালামাল উদ্ধার করেছি। এরই মধ্যে আমরা ৩০ শতাংশ লুটপাটের মালামাল উদ্ধার করেছি। এসব মালামাল আমরা স্ব স্ব প্রতিষ্ঠানে পাঠিয়ে দিচ্ছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।


আরো খবর