• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে হামলা, ভাংচুর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচিতে থমথমে রাজশাহীর মোহনপুর। মোহরপুর পুরো উপজেলা নিয়ন্ত্রণ নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় মোহনপুর থানা, আওয়ামী লীগের অফিস, ভুমি অফিস ও একটি মার্কেট।

Advertisements

আজ রোববার চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে বিক্ষোভ মিছিল চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এসময় এলাকায় চরম আতঙ্ক দেখা যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই আন্দোলকারী শিক্ষার্থীরা মোহনপুর উপজেলায় জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ মিছিল থেকে তারা মোহনপুর থানায় হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে সেখান থেকে সরে যায়। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা থানার মধ্যে ঢুকে ভাংচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। পরে তারা মোহনপুর আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। এসময় সেখানে থাকা মোটরসাইকেল রাস্তায় এনে পুড়িয়ে দেয়। একই সাথে আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয় তারা।

এদিকে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা থানায় হামলা করার পর পাশেই উপজেলা ভুমি অফিসে হামলা চালায়। এসময় সহকারী কমিশনারের (ভুমি) গাড়ি ভাংচুর করে তারা। এছাড়াও ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় থানার সামনের মার্কেটেও।

বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।


আরো খবর