• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

স্কুল ব্যাগে ১০০ বোতল ফেন্সিডিল

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

আদমদীঘি প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ইতি বেগম (৩৩) নামের এক মাদক কারবারিকে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ইতি বেগম নামের ওই নারীকে গ্রেপ্তার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ইতি বেগম রংপুর জেলার গংগাচড়া উপজেলার সদরের মৃত ইদু মন্ডলের মেয়ে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমনি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়া আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর