• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় সালমা সাহাদাৎ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় নামেন

Advertisements

মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা সাহাদাৎ। শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে একাত্মতা ঘোষণা করে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে অভিভাবকদের সাথে নিয়ে শনিবার (৩ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় নগরীর জিরোপয়েন্টে উপস্থিত হন তিনি।

তার সাথে উপস্থিত ছিলেন, অভিভাবক ও শিক্ষার্থীরা। তবে তিনি সাহেববাজার জিরোপয়েন্টে উপস্থিত হলে আওয়ামী লীগ ও পুলিশের বাধায় সমাবেশ না করেই সেখান থেকে চলে যান।

বৃষ্টি মাথায় নিয়ে অভিভাবকদের সাথে তিনি জিরোপয়েন্টে পৌছালে আগে থেকেই সেখানে আওয়ামী লীগের সভা করায় সেখানে তাকে সমাবেশ না করার জন্য অনুরোধ জানানো হয়। পরে তিনি পুলিশ ও আ.লীগ নেতা ডাবলু সরকারের চাপের মুখে সেখান থেকে চলে যান। যদিও পরে তিনি আরডিএ মার্কেট গেট সংলগ্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন ও গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।

সালমা সাহাদাৎ জানান, বৃষ্টি না হলে আরো অধিক অভিভাবকরা উপস্থিত হতো। আজকে দেশের এমন অবস্থা তাতে বাসার ভেতরেও আমাদের শিক্ষার্থীরা নিরাপদ নয়। শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের মিছিলে চলছে গুলি। কত মায়ের কোল খালি করেছে এ সরকার। অবিলম্বে^ গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি ও শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেন তিনি।

 


আরো খবর