• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর বাজার এলাকা থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে এ অভিযান চালায় রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা। গ্রেপ্তারকৃর নাম হাফিজুল্লাহ মোল্লা (৩০)। তিনি নগরীর দাসপুকুর এলাকার রুহুল আমিনের ছেলে।

Advertisements

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে এক মাদক ব্যবসায়ী ব্যাটারি চালিত অটোরিকশা যোগে গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে রাজশাহী নগরীর দিকে আসছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব দামকুড়া থানার হরিপুর বাজারে চেকপোস্ট স্থাপন করে। ওই চেকপোস্টে গ্রেপ্তার করা হয় হাফিজকে। পরে তার অটোরিক্সা থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার ও অটোরিকশা জব্দ হয়।

র‌্যাব জানায়. হাফিজুর মোল্লা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি পেশায় ইজিবাইক চালক হলেও নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফেন্সিডিল পাচার করে আসছিল। পরে তাকে দামকুড়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর