• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

১২ দিন পর রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

দীর্ঘ ১২ দিন পরে রাজশাহী থেকে স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে দুটি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ‘লোকাল ৫৬৩’ এবং রাজশাহী-খুলনা রুটে ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেন দুটি ছেড়েছে।

Advertisements

সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেন খুলনার উদ্দেশ্য ছেড়ে গেছে। তার কিছুক্ষণ পরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে লোকাল ৫৬৩ ট্রেন। এই ট্রেনটি দুপুর নাগাদ আবার রাজশাহীতে ফিরে আসবে। তবে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে ফিরতে রাত হবে বলে জানা গেছে। রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, এ ট্রেন দুটি চলবে সীমিত পরিসরে। তবে আন্তঃনগর ট্রেন ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ রেলওয়ে।

জানা গেছে, গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গাতেও একই ঘটনা ঘটে। এদিন থেকে একটানা ১ আগস্ট পর্যন্ত রাজশাহীতে বন্ধ থাকে ট্রেন চলাচল। তবে বুধবার (২৪ জুলাই) বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনের দিক থেকে হরিয়ান স্টেশনের দিকে ছেড়ে যায় মালবাহী একটি ট্রেন।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, আন্তঃনগর ট্রেন ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে রাজশাহী থেকে আপাতত দুটি ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। একটি মহানন্দা এক্সপ্রেস ও অপরটি ‘লোকাল ৫৬৩’ ট্রেন। সকাল ৯টায় একটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও অপরটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


আরো খবর