• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শোকাবহ আগস্টে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে শোকাবহ আগস্টের কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বৃক্ষ রোপন করেন।

Advertisements

বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) নূরুল ইসলাম খাঁন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মুঞ্জুর রহমান খান, রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি ও আন্ত:শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন ফেডারেশনের মহাসচিব হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক মাহাবুব আলীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে কালো ব্যাচ বিতরণ করা হয় এবং শিক্ষা বোর্ড চত্বরে ড্রপ ব্যানার টাঙানো হয়।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারুণ্যের অগ্রদূত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৫ আগষ্ট ৭৫তম জন্মবার্ষিকী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮ আগস্ট ৯৪তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী “জাতীয় শোক দিবস ১৫ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


আরো খবর