• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মোহনপুর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যর আলোকে সারাদেশের ন্যায় রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

বুধবার (৩১ জুলাই) উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বেলা  ১১ টার সময় উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী ৫৪,পবা-মোহনপুর-৩ আসনের সাংসদ আসাদুজ্জামান আসাদ।

স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান। বিশেষ অতিথি উপস্থিতি বক্তব্য দেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, আরোও উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়াররম্যান বিন-বেল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম,অফিসার ইনর্চাজ (ওসি) হরিদাস মন্ডল,উপজেলা সরকারী বিভিন্ন দপ্তরের অফিসার সহ মৎস্য জীবিরা উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহে  গুনগতমানের পোনা উৎপাদন অবদান রাখায় মৎস্য চাষী আলমগীর হোসেন, আয়নাল হক এবং  রেনু উৎপাদনে সাবের আলী কে  সম্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা ।

এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সপ্তাহব্যাপী   কর্মসূচি হাতে নেয়া হয়েছে।


আরো খবর