• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় সহিংসতা ও মাদক মামলায় গ্রেপ্তার-৪

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

রাজশাহীর বাঘায়  সহিংসতা ও মাদক মামলায় চারজনকে  গ্রেপ্তার করা হয়েছে। রোববার(২৮ জুলাই)  রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে কালাম মিয়া ও  বিমল চন্দ্র সরকারকে বাঘা উপজেলার হাবাসপুর এলাকা থেকে বাবুল হোসেন ও একলাচুর রহমান নিজ বাড়ি থেকে  গ্রেপ্তার করে পুলিশ।

Advertisements

গ্রেপ্তারকৃতরা হলেন, বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামের মৃত  আবুল হোসেনের ছেলে কালাম মিয়া(৪৯), নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত  ভবেশ চন্দ্র সরকারের ছেলে বিমল চন্দ্র সরকার(৫২) , বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া মাহাবুর রহমানের ছেলে একলাচুর রহমান (২৭), মনিগ্রাম ইউনিয়নের  তুলশিপুর গ্রামের  আযুব আলী ছেলে বাবুল হোসেন(৩৬)। তাদের মধ্যে বাবুল হোসেনকে সহিংসতা অভিযোগের মামলায় অন্যদের মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, উপজেলায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাবুল হোসেনকে সহিংসতার মামলায় অন্য তিনজনকে মাদক মামলায়  গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরো খবর