• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কারফিউ শিথিলের সময় বেড়ে ১১ ঘণ্টা

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার প্রেক্ষিতে চলমান কারফিউ আরও শিথিল হচ্ছে। সময় বাড়িয়ে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা করা হয়েছে কারফিউ শিথিল।

Advertisements

সোমবার (২৯ জুলাই) বিভিন্ন নগরীর সড়কে দেখা যায় অফিসগামী মানুষের ভিড়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন।

ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় র কারফিউ শিথিল চলছে। বেড়েছে অফিসের কার্যক্রমও। মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় কারফিউ শিথিল থাকছে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এছাড়া খুলনা, বগুড়া ও কুমিল্লার মতো অনেক জায়গায় কারফিউ শিথিলের থাকছে ১৬ ঘণ্টা পর্যন্ত।

গত সপ্তাহে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংসতা শুরু হয়। এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়া গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী।


আরো খবর