• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মাঠে পড়ে থাকা স্মার্টকার্ড বিতরণের নির্দেশ কর্মকর্তাদের

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ষষ্ঠ উপজেলা নির্বাচনের কারণে মাঠ পর্যায়ে নির্বাচন অফিসগুলোতে পড়ে থাকা স্মার্টকার্ডগুলো বিতরণের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে অবিতরণকৃত স্মার্টকার্ড নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত দেন ইসি সচিব শফিউল আজিম।

Advertisements

সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য তিনি জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে চিঠিও দিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, অবিতরণকৃত স্মার্ট কার্ড আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে বিতরণের উদ্যোগ নিতে হবে। সেবা প্রার্থীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। সেবাকে সহজিকরণের উদ্যোগ নিতে হবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্রের সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে। একইসঙ্গে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অনিয়মের তদন্ত দ্রুত সম্পন্ন করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের কারণে এনআইডি সংক্রান্ত সেবা অনেকটা সীমিত করা হয়েছিল। সে সময় এনআইডি সংশোধনসহ বিভিন্ন আবেতন নিষ্পত্তি সীমিত পরিসরে চলেছে। তবে এনআইডি বিতরণ বিশেষ করে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি বন্ধ ছিল। তাই সে উদ্যোগটি আবার নেওয়া হচ্ছে।


আরো খবর