• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে মাদকের টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

রাজশাহী মহানগরীতে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। শনিবার (২৭ জুলাই) রাত ১২টার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার খোরশেদের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাব্বির আহমেদ (২২)। তিনি ছোট বনগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে। সাব্বির নিহতের ঘটনায় বাবা হায়দার আলী বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, মাদক বিক্রির টাকা নিয়ে টাকা নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে একজন নিহত হয়।
তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় রাতেই নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এই মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরো খবর