• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে ২ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকা থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।  রাজশাহী নগরীরকাশিয়াডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে। তবে এর সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Advertisements

নগর পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে রাজশাহী মহানগরীর  কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল  মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেপ্তার করতে ডিউটি করছিলো। এসময় তাঁরা কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া ক্লাব মোড়ে সন্দেহজনক দুইজনকে মোটরসাইকেলে আসতে দেখে থামার সংকেত দেয়।

সংকেত পেয়ে চালক মোটরসাইকেলের গতি কমায় তখন আরোহী মোটরসাইকেল থেকে নেমে একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। এসময় কৌশলে মোটরসাইকেলের চালকও পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ হতে ২ কেজি গাঁজা উদ্ধার হয়।

পলাতকদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর