• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অশুভ চক্র আন্দোলনকে ভিন্নখাতে নিতে ষড়যন্ত্রে লিপ্ত: হারুন

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি অশুভ চক্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।

Advertisements

বুধবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর টিএসসিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি অশুভ চক্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। শুধু ষড়যন্ত্র নয়, বাসে আগুন, রেলের স্লিপার তুলে দেওয়া, মেট্রো বন্ধ করার চেষ্টা, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে তারা।

তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানের কথা উল্লেখ করে বলেন, গতকাল রাতে বিএনপির অফিসে অভিযান চালিয়ে তাজা ককটেল, লাঠি ও আগ্নেয়াস্ত্র জব্দ করি।

ডিএমপির ডিবিপ্রধান বলেন, কোমলমতি ছাত্রদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি গ্রুপ। আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা, পানি সাপ্লাই দিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। যারা এগুলো করছে, তাদের নাম পেয়েছি, শিগগির তাদের গ্রেপ্তার করা হবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে গত মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন প্রাণ হারিয়েছেন।


আরো খবর