• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিক্ষার্থীদের অবস্থানে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

কোটা সংস্কার ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় লেনে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

Advertisements

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

বারআউলিয়া হাইওয়ে থানা উপ পরিদর্শক (এসআই) দিপক কুমার সিংহ বাংলানিউজকে বলেন, আন্দোলনকারীরা সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।

এর ফলে উভয় লেনেই বন্ধ হয়ে গেছে যান চলাচল। এখনো আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান করছে।
এর আগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা একাধিক ট্রেন আটকে পড়ে দুই পাশে।


আরো খবর