• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কোটা আন্দোলন: ঢাবিতে পিটুনিতে আহত ৩০ জন ঢামেকে

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ছাত্রলীগের। সংগঠনটির নেতাকর্মীদের হামলায় আন্দোলনকারীদের বহু সদস্য আহত হয়েছেন।

Advertisements

চিকিৎসা নিতে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আসছেন। সরেজমিনে এ হাসপাতালে আহত শিক্ষার্থীদের বেশ ভিড় দেখা গেছে।
পুলিশ বলছে, দুপুর ২টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত ত্রিশ জনের বেশি আহত শিক্ষার্থী ঢামেকে এসেছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৪টা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিসি চত্বরে অবস্থান নিয়েছে। এর আগে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢামেকের জরুরি বিভাগে গিয়ে দেখা গেছে, আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন। তারা কেউ হেঁটে, কেউ রিকশায়, কেউ অন্যান্য বাহনে চড়ে এসেছেন। অনেকেরই মাথায় আঘাত লেগেছে। তাদের মাথা থেকে রক্ত ঝরতেও দেখা গেছে।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া এসব তথ্য নিশ্চিত করে আরও জানান, ঢাবি থেকে আহত শিক্ষার্থীরা আসার আগে ইডেন মহিলা কলেজের কিছু আহত শিক্ষার্থী চিকিৎসা নিয়ে গেছেন। দুপুর ২টার পর থেকে যারা এসেছেন তাদের বেশিরভাগ এসেছেন ঢাকা ইউনিভার্সিটি এলাকা থেকে। ৩০ জনের বেশি আহত এসেছেন ঢামেকে।

তিনি আরও বলেন, ধাপে ধাপে আহতরা আসছেন। দুয়েকজন করে সংখ্যা বাড়ছে। আহত আরও বাড়তে পারে।

ঢামেকের জরুরি বিভাগের টিকিট কাউন্টারে দায়িত্বরত মো. মিজান জানান, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একশ টিকিট বিক্রি করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষার্থী টিকিটি নিয়েছেন সে সংখ্যা তিনি বলতে পারছেন না। আহতদের বেশিরভাগ টিকিট অজানা হিসেবে দেওয়া হয়েছে। টিকিটে আহতদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি বা অনেকে তাদের নাম জানেনা।


আরো খবর