• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোসলে নেমে প্রাণ গেল ৪ জনের

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে নেমে এক গৃহবধূ ও তিন কিশোরীর মৃত্যু হয়েছে।

Advertisements

রোববার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – দক্ষিণ বালুর চর এলাকার বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩৫), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯), ও দেলোয়ার হোসেন এর মেয়ে দিশা আক্তার (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে পাচঁজন একসঙ্গে বাড়ির পাশে বানের পানিতে গোসল করতে নামেন। এসময় সাদিয়া ও খাদিজা ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও দিশা আক্তারও তাদের বাঁচাতে গেলে তারাও ডুবে যায়। রিমা আক্তার নামের একজন ফিরে গিয়ে এ কথা জানায় সবাইকে। পরে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে।

মেলান্দহ থানা অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ বলেন, নিহতের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।


আরো খবর