রাজশাহীর দুর্গাপুর বহুল প্রচলিত কুসংস্কার মাদার নামক দুষ্ট জ্বীন তাড়াতে রাতভর পালা গান নাচের আয়োজন করা হয়। কুসংস্কারে বিশ্বাসী অনেকেই এসেছেন এই কর্মযজ্ঞ দেখতে।
সোমবার (৮ জুলাই) রাত থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে টানা ৩ দিন।
জানাযায় দুর্গাপুর বাজারে চা বিক্রেতা রাব্বেলের স্ত্রীর মাদারজিন তাড়ানোর লক্ষ্যে সিংগা গ্রামে এই আয়োজন করা হয়। রাতভর জলসায় বাদ্যের তালে তালে তৃতীয় লিঙ্গের মানুষেরা নারী সেজে অদ্ভুত ভঙ্গিতে নৃত্য করতে থাকে। সাথে পুরুষ দলনেতা রাজার ভেসে তালে তালে গান গেয়ে নানান ঘটনা বর্ণনা করতে থাকে।
গভীর রাত পর্যন্ত চলতে থাকে তাদের কর্মযজ্ঞ। গ্রামের সরল মানুষগুলোকে বিভ্রান্ত করতে নানান ফন্দী দিফিকির করেন মাদার তাড়ানো দলের লোকেরা। অধিকাংশ ক্ষেত্রেই মাদার বিশ্বাসী মানুষদের সরলতার সুযোগে একাধিক বার মাদার গান দেয়ার পরামর্শ দেন তাঁরা। তাদের নিত্যের মাঝে মাদার দলের কারো গায়ে মাদার হাজির হয়ে তাকে তাড়ানোর জন্য নানান শর্ত দিয়ে থাকেন। কুসংস্কারে বিশ্বাসী ভুক্তভোগী তাদের অনুসরণ করতে থাকেন।
চা বিক্রেতা রাব্বেল জানায়, তার স্ত্রীর উপর জিনের আসর রয়েছে। মূলত এটি মাদার তাড়ানোর উদ্দেশ্যে এই গানের মানষিধ করেছিলাম। যার অনুষ্ঠান এখন চলছে। মাদার দল আমার থেকে রাতের অনুষ্ঠানের জন্য ১৮ হাজার ৫০০ টাকা নিবে। এ অনুষ্ঠানটি সম্পন্ন করতে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে। মাদারজিন আছে, ছোট থেকে দেখে আসছি এই গানের মাধ্যমে অনেককে সুস্থ হতে। আমার বউ সুস্থ হয়ে যাবে।
এবিষয়ে রাজশাহী সরকারি সিটি কলেজের এসোসিয়েট প্রফেসর আইনল হক জানান, দুর্গাপুর আমার জন্মভূমি। অনেক দিক থেকেই উপজেলাটি পিছিয়ে আছে। যার মাঝে কুসংস্কারে ভূমিকা রয়েছে ব্যাপক। আগে পাড়ায় পাড়ায় এই মাদার গানের আয়োজন হতো। বর্তমানে কিছুটা কমলেও নির্মল হয়নি।
গ্রামের সহজ সরল মানুষদের নানা রকম ভাইভীতি দেখিয়ে, তাদের সরলতার সুযোগে একাধিকবার এ মাদার গানের আয়োজন করা হয়। যাতে করে তারা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় । এ গানের যার বৈজ্ঞানিক, ধার্মিক , সামাজিক কোন ভিত্তি নেই শুধু কুসংস্কার এর উপর এটি প্রতিষ্ঠিত। জনগণের মাঝে সচেতনতা তৈরি করলেই এটি রোধ করা সম্ভব ।