• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ডাসার উপজেলা ছাত্রলীগের পদও হারালেন আবেদ আলীর পুত্র সিয়াম

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে মাদারীপুর জেলার ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে সোহানুর রহমান সিয়ামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Advertisements

জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সিয়াম।

তিনি একই অভিযোগে গ্রেপ্তার আলোচিত ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে। আবেদ আলী সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন।

সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদকের পদও হারিয়েছেন সৈয়দ সোহানুর রহমান সিয়াম। এ ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগ। তাকে ডাসার উপজেলা ছাত্রলীগ কমিটির সহ-সভাপতির পদ থেকেও স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, সিয়ামকে ডাসার উপজেলা ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক সিয়ামকে ডাসার ছাত্রলীগের পদ থেকেও অব্যাহতি দেওয়া হলো।

অভিযোগ উঠেছে, আবেদ আলীর ছেলে সিয়াম একাধিক দামি গাড়ি ব্যবহার করেন। পড়েছেন ভারতের শিলং ও দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।


আরো খবর