• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পিএসসির তদন্ত কমিটি

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Advertisements

মঙ্গলবার (৯ জুলাই) পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সরকারি কর্ম কমিশনের যুগ্মসচিব আব্দুল আলীম খানকে। কমিটির সদস্য পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা। তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে।

পিএসসির চেয়ারম্যান জানান, অভিযোগ তদন্ত করতে এ কমিটি করা হয়েছে। যাদের নামে অভিযোগ প্রমাণিত হবে কাউকেই ছাড় দেওয়া হবে না।

গত রোববার (৭ জুলাই) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পিএসসির প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক প্রতিবেদন প্রকাশের পরদিন ও প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

যদিও সোমবার (৮ জুলাই) রাতে এক বিবৃতিতে পিএসসি জানায়, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন করে কোনোরূপ অভিযোগ উত্থাপনের অবকাশ নেই।


আরো খবর