• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে আলোচনা সভা

তানোর প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৮ জুলাই, ২০২৪

রাজশাহীর তানোর উপজেলায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির আয়োজনে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ও পৌরসভা ঘোষণার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাল্যবিবাহ রোধ করি সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে । সোমবার (৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশন তানোর ব্র্যাঞ্চ ম্যানেজার বিমল জেমস কস্তার সভাপতিত্বে ও সিনিয়র প্রোগাম অফিসার সন্জিব গাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির এরিয়া প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল, ওয়ার্ল্ড ভিশন ব্রাঞ্চ প্রোগ্রাম ম্যানেজার ঝুনু বৈদ্য (লিমা),ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল, তানোর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান,তানোর থানার ওসি আব্দুর রহিম,উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান,মৎস্য কর্মকতা বাবুল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ওয়াজেদ আলী,তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন সহ ২টি পৌরসভা ও ৭টি ইউপির প্রতিনিধি, এবং বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী,এছাড়াও সাংবাদিক,মসজিদের ইমাম,কাজী, পুরোহিত,পালক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ,রাজনৈতিক ব্যাক্তীবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দু।


আরো খবর