• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রেললাইনের পাশে পড়েছিল ৫ ছিন্নবিচ্ছিন্ন দেহ

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ৮ জুলাই, ২০২৪

নরসিংদী জেলার রায়পুরায় রেললাইনের পাশে পড়েছিল ৫টি ছিন্নবিচ্ছিন্ন দেহ। ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

Advertisements

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর নামক স্থানে এসব ছিন্নবিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী ৫ ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রেল লাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পরে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে তারা এসে সকাল সাড়ে ৯টায় দিকে মরদেহগুলো উদ্ধার করে। তবে ট্রেন থেকে পড়ে গিয়ে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেথিকান্দা স্টেশন থেকে আড়াই কিলোমিটার দূরে ঘটনাস্থল কমলপুর। ঘটনাস্থলে কোনো সংযোগ সড়ক নেই। এখানে রাস্তা পারাপার হওয়ার সময় কেউ কাটা পরার কথা না। এটি ট্রেনে কাটা না হত্যা তা নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহ দেখা দিয়েছে।

জামাল নামে স্থানীয় একজন বলেন, নিহতরা কেউ এলাকার নয়। এই স্থানে কাটা পড়ে মৃত্যু হওয়ার কথা না। এটা হত্যা নাকি দুর্ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে বলতে পারবে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই ও সিআইডি। তারা ঘটনার কারণ উদ্ধারে কাজ শুরু করছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


আরো খবর