• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হুনুমান জিউর আখড়া মন্দির প্রাঙ্গন থেকে এক রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

Advertisements

শোভাযাত্রটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। রথ শোভাযাত্রায় উপস্থিত থেকে উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর ও বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী মহানগর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার, পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর সভাপতি অলোক কুমার দাস, সাধারণ সম্পাদক মৃদুল সাহা, বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ সরকার, পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি এ্যাড. শরৎ চন্দ্র সরকার, মহানগর আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. মোহন সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন হুনুমান জিউর আখড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ।

শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে হুনুমান জিউর আখড়া মন্দির প্রাঙ্গনে এসে কয়েক হাজার ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


আরো খবর