• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় আক্কাছ-মেরাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

রাজশাহীর বাঘায় বাবুল হত্যা মামলায় বাঘা পৌর মেয়র আক্কাছ আলী ও  ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠিক সম্পাদক মেরাজুল ইসলাম(মেরাজ)সহ সম্পৃক্তদের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।

Advertisements

রোববার (৭ জুলাই) বিকেল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি  উপজেলার প্রধান-প্রধান সড়কে বিক্ষোভ শেষে সমাবেশে মিলিত হন তারা ।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ উপজেলা শাখার সভাপতি নাজমুল হোসেন ও  সাধারণ সম্পাদক ফকরুল হাসান বিপ্লবের নেতৃত্বে এই মিছিলের সামনে ব্যানারের পাশা-পাশি অসংখ্য বিলবোর্ড লক্ষ করা যায়। সেই বিল বোর্ডে  নিহত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের রক্তাক্ত ছবির নিচে এ হত্যা মামলার প্রধান বাঘা পৌর মেয়র ও জেলা আ’লীগের সদস্য আক্কাছ আলী,মেরাজসহ সম্পৃক্তদের ফাঁসির দাবি জানানো হয়েছে।

বিক্ষোভ শেষে তারা উপজেলা দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশে মিলিত হন। সমাবেশে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ বক্তব্য রাখেন ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি- সাধারণ সম্পাদক এবং নিহত আশরাফুল ইসলাম বাবুলের বোন জামাতা সাবেক বাউসা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য শফিকুল ইসলাম শফিক, বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা খাতুন লতা ও বাজুবাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশসহ আরো অনেকে।  সমাবেশ বক্তারা বাবুল হত্যা মামলার প্রধান ও দ্বিতীয় আসামীর ফাঁসি সহ সকল আসামীকে অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ট ও ন্যায় বিচারের দাবি জানান।

উল্লেখ্য গত ২২ জুন সকালে বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর অনিয়ম , দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধনের অয়োজন করে উপজেলা আওয়ামী। অপরদিকে সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখকদের সমিতি বিলুপ্ত করে ক্রেতা-বিক্রেতাদের নিকট থেকে সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে আসলে ১০০ মিটার পশ্চিমে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন চলে। এ সময় উভয়ে পক্ষের মধ্যে ইটপাটকেল ও দাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুত্বর আহত হন। তাৎক্ষনিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে  নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিউতে) নেওয়া হলে সেখানে ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন রাতে মারা যান তিনি। এ ঘটনায় বাঘা থানায় একটি হত্যা মামলা হয়।


আরো খবর