রাজশাহীর বাঘায় মোটর সাইকেলের ধাক্কায় আহত ইমরান আলী (৫৩) নামের এক চা বিক্রেতা তিনদিন হাসপাতালে চিকিৎসার পরে হাসপাতালে মৃত্যু নিহত হয়েছে।
রোববার (৭ জুলাই) বিকাল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার । ইমরান আলী উপজেলার চক আমোদপুর গ্রামের মৃত মহেন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে বাঘা-আড়ানী সড়কের বাজুবাঘা নতুনপাড়া মসজিদের সামনে সড়ক পার হচ্ছিলেন ইমরান আলী। এ সময় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ ভানুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৩) দ্রুত মোটর সাইকেল নিয়ে বাঘার দিকে আসছিলেন। এ সময় মোটর সাইকেলের ধাক্কায় সড়কে ছিঁটকে পড়ে উভয়েই গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। এরমধ্যে ইমরান আলীর অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকালে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।