রাজশাহীর মোহনপুর মোটরসাইকেলের ধাক্কায় এক নারী প্রতিবন্ধী বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। নিহতের নাম জোসনা বেগম (৫০)।
তিনি মোহনপুর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের স্ত্রী। রোববার বেলা ১১টার দিকে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে মোহনপুর উপজেলা বাকশিমইল ইউপি ভাতুড়িয়া সইপাড়া পান চত্বর মোড়ে এদুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশসুত্রে জানা গেছে, বৃদ্ধ মহিলা তার মেয়ে জামাইয়ের বাড়িতে যাওয়ার জন্য রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পার্শ্বে পারাপারের সময় কেশরহাটের দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল চালক ঘটনাস্থলে বৃদ্ধ মহিলাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে।
এসময় চালক মোটরসাইকেলটি বৃদ্ধ মহিলার গায়ের উপর দিয়ে চালিয় দেয় এবং পালিয়ে যায়।বাকশিমইল ইউপি সদস্য পাপুল বলেন বৃদ্ধ মহিলা প্রতিবন্ধী ভাতা পায়,সে কানে শুনতে পায়না।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ এসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে পৌছে। এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসি জানায়, ঘাতক মোটরসাইকেল চালক ভাতুড়িয়া এলাকার খলিলুল্লাহ’র ছেলে মাসুদ রানা।
এবিষয় মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল জানান, বৃদ্ধ মহিলার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।