• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঁধ ভেঙে প্লাবিত ১০ গ্রাম, পরশুরাম-ফুলগাজীতে এইচএসসি পরীক্ষা স্থগিত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর পাঁচটি স্থানে বাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতিতে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় চলমান মঙ্গলবারের (২ জুলাই) এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Advertisements

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, সোমবার (১ জুলাই) রাতে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে বন্যার সৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘর পানির নিচে তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে শুধুমাত্র ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মঙ্গলবারের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে।


আরো খবর