• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পদ্মায় ধরা পড়ল ২৯ কেজির বাঘাইড়, ৩৮ হাজারে বিক্রি

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি বিক্রি হয় ৩৮ হাজার ৪৮০ টাকায়।

Advertisements

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ফেরি ঘাটের অদূরে কুশিরহাটা এলাকায় রাম হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া ফেরি ঘাটের মোহন মণ্ডলের আড়তে প্রকাশ্য নিলামে প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা দরে মোট ৩৮ হাজার ৪৮০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মো. শাহজাহান শেখ জানান, প্রতি কেজি ৫০ টাকা লাভে মাছটি বিক্রয় করার উদ্দেশ্যে নদীতে দড়ি দিয়ে বেধে রাখা হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় মাছ আটকা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।


আরো খবর