• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বেনজীরের ডিগ্রি বাতিলের দাবি ঢাবি সিনেট

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ২৬ জুন, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি বাতিলের দাবি করা হয়েছে।

Advertisements

বুধবার (২৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বার্ষিক অধিবেশনে এ দাবি তোলা হয়।

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি থেকে সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেনজীর আহমেদকে দেওয়া ডিবিএ ডিগ্রি বাতিলের দাবি জানান।

এরপর সাদা দলের প্রতিনিধি হিসেবে অধ্যাপক ড. এ বি এম ওবায়েদুল ইসলাম একই দাবি করেন।

উল্লেখ্য, সম্প্রতি একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বেনজীর আহমেদের ডিগ্রি গ্রহণে অনিয়মের তথ্য উঠে আসে। সেখানে দেখা যায়, বেনজীর আহমেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাই ছিল না। ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়, শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হয়। বেনজীরের তা ছিল না, তবু ডক্টরেট ডিগ্রি পান তিনি।

বেনজীরের ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সুপারিশে। তিনি ছিলেন বেনজীরের ‘ডক্টরেট’ প্রোগ্রামের তত্ত্বাবধায়ক।


আরো খবর