• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রোহিঙ্গা যুবকের জন্ম নিবন্ধন করায় ইউপি সচিব কারাগারে

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২১ জুন, ২০২৪

কুমিল্লায় রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন করে দেওয়ার অভিযোগে মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সচিবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisements

শুক্রবার (২১ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০জুন) সন্ধ্যার দিকে জেলার মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের নিমাইকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউপি সচিবের নাম ইসমাইল হোসেন। তিনি আদর্শ সদর উপজেলার গুণানন্দী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি মুরাদনগর সদর ইউপিতে কর্মরত ছিলেন।

সূত্র জানায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা আঞ্চলিক অফিসে পাসপোর্ট অফিসে ইয়াছিন (১৯) নামে এক যুবক পাসপোর্ট করতে এসে আটক হন। ইয়াছিন মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের পরিচয় ব্যবহার করেন। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা রোহিঙ্গা যুবককে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় ওই সময় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ। তদন্তে ইউপি সচিব ইসমাইল হোসেনসহ কয়েকজনের সম্পৃক্ত থাকার তথ্য পায় ডিবি।

মুরাদনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী তুফরীজ এটন বলেন, আমি ইউপি সচিবকে সর্বোচ্চ সুবিধা দিয়েছি। তারপরও তাকে কেন এসব করতে হবে? যারা টাকার বিনিময়ে এসব করেছেন, তারা শাস্তি পাবেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া জানান, রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন দেওয়ার মামলায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইউপি সচিব ইসমাইলকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরো খবর