• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে আলোচিত পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৮ জুন, ২০২৪

রাজশাহীতে আলোচিত কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে রাজশাহী নগরীর মতিহার থানা পুলিশের একটি দল মির্জাপুর বউ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ কন্সটেবল হত্যা মামলায় গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে ওয়ারেন্টভুক্তজারি ছিল।

Advertisements

গ্রেপ্তারকৃর আসামি নাম খলিলুল্লাহ ওরফে শরিফুল ওরফে শরিফ (২২)। তিনি রাজশাহী নগরীর মতিহার থানার মির্জাপুর পশ্চিম পাড়ার মোক্তার আলীর ছেলে।

নগর পুলিশ জানায়, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার রাজাহাতা লোকনাথ স্কুল মোড়ে তৎকালীন ১৮ দলীয় জোটের সমাবেশ থেকে পুলিশের চলন্ত ট্রাকে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় পুলিশের বেশ কিছু সদস্য আহত হন। এর মধ্যে আহত কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকারের অবস্থার গুরুতর হলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল সিদ্ধার্থ মারা যান। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করে।

এ মামলায় অন্যতম আসামী খলিলুল্লাহের বিরুদ্ধে মতিহার থানায় গ্রেপ্তারী পরোয়ান ছিল। যদিও পুলিশ হত্যার পর থেকে শরিফ পলাতক ছিল। শনিবার সকালে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, খলিলুল্লাহ মতিহার থানার মির্জাপুর পশ্চিম পাড়ায় তার তার বাড়িতে অবস্থান করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে মতিহার থানা পুলিশের একটি দল সকাল ১০ টায় অভিযান চালিয়ে নগরীর মির্জাপুর বউ বাজার এলাকার বাড়ি থেকে খলিলুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো খবর