রাজশাহীর গোদাগাড়ীতে ৭ দিনব্যাপি স্মার্ট ভুমি সেবা স্মার্ট নাগরিক ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ জুন) উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহিদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদসহ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা, সেবা গ্রহিতাসহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানে সেবা সপ্তাহের সুফল বিষয়ে বিশেষ আলোচনা করা হয়।
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন বিস্তার এবং জনগণের মধ্যে সেবার মেসেজ পৌঁছানোর জন্য ভূমি মন্ত্রণালয় ভূমি সেবা সপ্তাহ পালনের উদ্যোগের সমর্থনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।