• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে একটি দোকানে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৭ জুন, ২০২৪

নগরীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এ নগরীর লক্ষ্মিপুর এলাকার মেহেদি প্লাজার আলিফ ভ্যারাইটি ফিশিং স্টোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Advertisements

দোকানের প্রোপাইটার মাসিকুর রহমান মোহন জানান, গত বৃহস্পতিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ছিলেন। শুক্রবারের কারনে তার দোকান বন্ধ ছিলো। হঠাৎ করে বিকালে তিনি খবর পান তার দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে তিনি দোকানের তালা খুলে দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপন করেন।

তিনি বলেন, ঝড় ও বর্জ্রপাতের কারণে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, বিকাল ৪টার দিকে লক্ষ্মিপুর মোড়ের মেহেদি প্লাজার আলিফ ভ্যারাইটি ফিশিং স্টোরে অগ্নিকান্ডের খবর পেয়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ২৩ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে ধারনা বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে, উপশহরের ২ নম্বর সেক্টরের হাউজ নং ১৩১ এ গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে।


আরো খবর