• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে ঐতিহাসিক ৬দফা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৭ জুন, ২০২৪

ঐতিহাসিক ৬দফা দিবস রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

Advertisements

সকাল ১০টায় দলীয় কার্যালয়ের “স্বাধীনতা চত্বরে” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার। এরপর দলীয় কার্যালয়ের “স্বাধীনতা চত্বরে” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর।

পথসভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৬দফা দিবস ‘বাঙালির মুক্তির সনদ’- যা ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ জায়গা করে নিয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬দফা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে সকলের নিকট আলোচিত হবে। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের অন্যতম ৬দফা আন্দোলন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৬-দফার প্রতি বাঙালির অকুণ্ঠ সমর্থনে রচিত হয় স্বাধীনতা। এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ও দেশের সকল স্তরে উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তা বাস্তবায়ন করছেন । মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বেই উন্নত হবে বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, নগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আকতার নাহান, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা: সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।


আরো খবর