রাজশাহীর বাঘায় একটি পুকুর থেকে ৮০ বছর বয়সী সূর্য্য বেওয়া নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহসপতিবার (৬ মে) বিকাল ৪টায় বাড়ির পাশে পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সূর্য্য বেওয়া বাজুবাঘা গ্রামের হজরত আলীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টির পর থেকে নিখোঁজ ছিল সূর্য্য বেওয়া। ওই নারির চাচাতো ভাই আলম হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর বাঘা পৌর এলাকার উত্তর মিলিকবাঘা গ্রামে পৈত্রিক ভিটায় বসবাস করতো। বয়সের কারণে ভারসাম্যহীন হয়ে পড়েছিল।
৩ কন্যার জননী ওই নারি বাড়িতে একাই বসবাস করতেন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহ কয়েক দিন আগের। পরিবারের কোন অভিযোগ না থাকায় অপমুত্যুর( ইউডি) মামলা দায়ের করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।